বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০০ বার পঠিত
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বাদে আছর চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, আহ্বায়ক কমিটির সদস্য আবুল ফয়েজ, মুজিবুল হক, জাফর আহমেদ, নুর উদ্দিন নুরু। এছাড়াও মহানগর তাঁতী দলের আহ্বায়ক সেলিম হাফেজ, সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদসহ মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ওয়াকফ এস্টেট জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ ছাদেক ও মাওলানা এহসানুল হক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা এবং তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর