বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

কোন মুক্তিযোদ্ধা অভুক্ত, অসুস্থ ও চিকিৎসাহীন থাকবে এটা আমি চাইনা,জয়নুল আবদিন ফারুক এমপি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫৬ বার পঠিত
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:কোন বীর মুক্তিযোদ্ধা অভুক্ত, অসহায়, চিকিৎসাহীন, আশ্রয়হীন থাকবে এটা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই না, তাদের জন্য একটা ফান্ড গঠন করতে উপজেলা প্রশাসন কে নির্দেশনা দিয়েছেন সেনবাগ -সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন ( ZAF)থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।
২৬ মার্চ সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।

জনাব জয়নুল আবদিন ফারুক বলেন,মুক্তিযোদ্ধা কমপ্লেক্স টি এমন জায়গায় করা হয়েছে যেখানে মুক্তিযোদ্ধাদের নিয়মিত যাওয়া সম্ভব নয়,যার কারনে কমপ্লেক্স টি পরিত্যক্ত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে,কারা এটি এরকম জায়গায় কারা এ ভবন টি নিয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে হবে।

এছাড়া অনেক অমুক্তিযোদ্ধাকে ও ঘর দেয়া হয়েছে।
ভবিষ্যতে যেন এমনটি না হয় এবিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

এ সময় তিনি মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের এবং নিজের মুক্তিযুদ্ধ কালীন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নুর পেয়ারা বেগম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরী, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন বাবলু,পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক বাবুল, কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন, পৌর বিএনপির সদস্য সচিব সহিদ উল্যাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্চু সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর