বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

কোতোয়ালী থানার অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ডাইল করিম’ গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে অস্ত্র, ডাকাতি, খুন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ করিম ওরফে মোঃ আব্দুল করিম ওরফে ‘ডাইল করিম’ (৪৩) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে ২০২৬) হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত করিম নগরীর হাজারী মসজিদ গলি এলাকার মৃত জাহাঙ্গীর প্রকাশ শাহজাহানের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনারের সার্বিক দিক-নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই খালিদ হাসান তন্ময়, এএসআই রিগান চাকমাসহ একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত করিমের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুন, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে কোতোয়ালী থানার একাধিক মাদক মামলায় তিনি এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি।

এছাড়া ২০২৪ সালের একটি বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ ২০২৬ সালের ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলায় তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর