নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ‘ডেঞ্জার’ নামে কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ২৫ মিনিটের মধ্যে জামালখানস্থ ডা. খাস্তগীর স্কুলের গেটের সামনে প্রধান শামীম (২২)-এর নেতৃত্বে গ্যাংটির সদস্যরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে শক্তির মহড়া দিচ্ছিল। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং যান চলাচলেও বিঘ্ন ঘটে।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন আরমান হোসেন, বাপ্পী, নাছির উদ্দিন রিয়াদ, সাইম হোসেন সোহাগ, হোসেন, আল আমিন, রিয়াদ, তামজিদ, অনিক আকরাম, নিরব গাঙ্গুলীসহ আরও একজন।
অভিযানে তাদের কাছ থেকে একটি স্টিলের টিপছোরা, একটি কিরিচ, একটি চাপাতি, আটটি কাঠের লাঠি, একটি লোহার ধামা এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আকারের ইটের টুকরো উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও কোতোয়ালী জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে