বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানুষের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কারে চেয়ারম্যান প্রার্থী রোজিনা বেগম। নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন

কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮১ বার পঠিত
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ

ছোটন চৌধুরী, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (০৩ মে) বিকেলে মাটিরাঙ্গা পৌরসভা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি প্রিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দুপুরে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে মোট ২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

স্থানীয়রা এই সহায়তা কার্যক্রমকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর