শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ চট্টগ্রাম বহিঃনোঙ্গরে চোরাইকৃত মালামালসহ ১৬ চোরাকারবারি আটক ১০ আগস্ট প্রধানমন্ত্রীর উদ্বোধন: কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি গ্রাম হচ্ছে এসডিজি ভিলেজ কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান: ৪ নৌকা, ২০ হাজার বর্গফুট জাল জব্দ ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান: ৪ নৌকা, ২০ হাজার বর্গফুট জাল জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্রের অভিযানে কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণের সময় ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি বাজার ও বহলতলী বাজারসংলগ্ন কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জব্দ করা ৪টি সাধারণ নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ২ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে। অবৈধ মৎস্য আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর