মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযান ইঞ্জিনচালিত নৌকা ও দুইটি সাধারণ নৌকাসহ ৩৩ হাজার বর্গফুট জাল জব্দ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩২ বার পঠিত
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই লেকে অবৈধ মাছ শিকারবিরোধী অভিযানে একটি ইঞ্জিনচালিত নৌকা, দুইটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর ২টা থেকে রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার কাপ্তাই লেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএফডিসি কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান, কাপ্তাই লেকে অবৈধভাবে মাছ আহরণ বন্ধ এবং প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, অভিযানে জব্দ করা একটি ইঞ্জিনচালিত নৌকা, দুইটি সাধারণ কাঠের নৌকা, ১৮ হাজার বর্গফুট সুতার জাল এবং ১৫ হাজার বর্গফুট কারেন্ট জাল বিএফডিসির হেফাজতে রাখা হয়েছে।

বিএফডিসির এ কর্মকর্তা বলেন, কাপ্তাই লেকের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ মাছ আহরণকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর