শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবির) অভিযানে  বিলাইছড়িতে পরিত্যক্ত অবস্থায় এক নালা বন্দুক উদ্ধার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এক নালা বন্দুক উদ্ধার করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর সদস্যরা।

মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি)  এর অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস,-এর দিকনির্দেশনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে টহল দল পরিত্যক্ত অবস্থায় একটি এক নালা বন্দুক উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত বন্দুকটি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল, নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর