বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

কাপ্তাই জোনের  উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩১ বার পঠিত
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, মেডিকেল অফিসার ডা. জিয়া উদ্দিনসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্থানীয় গর্ভবতী নারী ও মায়েরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলী উপজেলার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, সঠিক পুষ্টি, সাধারণ রোগবালাই প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা প্রদানের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আয়োজকদের মতে, দুর্গম পার্বত্য এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমানো এবং স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় চিকিৎসকরাও এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে উল্লেখ করেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর