মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন  কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২০ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১১ আরই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, দুস্থ, দরিদ্র জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাইয়ের হাজার মানিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন। সেখানে ব্যাটালিয়নের মেডিকেল অফিসারদের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাজু আহমেদ, পিএসসি-এর তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
১১ আরই ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর