মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন  কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে বরইছড়ি সদর মেইন সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে গিয়ে সংক্ষিপ্ত  সমাবেশে মিলিত হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেলের সভাপতিত্বে র‍্যালিতে এসময় বক্তব্য রাখেন কাপ্তাই  উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম,  সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান দিলদার হোসেন।

এসময়  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর