রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই  উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার  (৬ আগস্ট) সকাল ১১ টায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ  কিন্নরী তে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। তিনি বলেন, আগামী ১০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে  কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর মিতিঙ্গাছড়ি গ্রামকে এসডিজি ভিলেজ হিসেবে ঘোষণা করবেন। সেই লক্ষ্যে সকল বিভাগের তথ্য  সমুহ যাতে প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা যায়, সেই জন্য সকলকে প্রস্তুতি রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)  নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,  কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, কাপ্তাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো: শাহআলম,   কাপ্তাই থানার উপ পরিদর্শক সাইমুল ইসলাম, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, পিআইএ ফরহাদ হোসেন, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের,  কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার,   সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার,  কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান,   ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা প্রমুখ।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,  জনপ্রতিনিধি, হেডম্যান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর