মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে ১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কাপ্তাইয়ে মন্দিরে মন্দিরে সর্পদেবী মনসার পূজা দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে ধর্মীয় আচার পালন মাইকেল মধুসূদনের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা এবং কাপ্তাই বিএনপির সভাপতি   লোকমান আহমেদকে সংগঠক হিসেবে সম্মাননা কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন,সম্পাদক ঝুলন দত্ত  কাপ্তাইয়ে মাদকবিরোধী র‍্যালি: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন  কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা কাপ্তাইয়ে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি কাপ্তাই বিএসপিআইয়ে সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ।

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে  সিনিয়র মৎস্য কার্যালয়ের উদ্যোগে  জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর  উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই  উপজেলা সদর পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা মৎস্য কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সদর ও কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ  ‘কিন্নারী’তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রায়হানুল ইসলাম বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ বাড়ানোর পাশাপাশি জলাশয় সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

উপজেলা সহকারী  তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন বলেন, মৎস্য চাষের মাধ্যমে অনেক পরিবার স্বাবলম্বী হচ্ছে। কাপ্তাইয়ের মৎস্যজীবী ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হলে এ খাত আরও এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহিদ বলেন, মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনা ও সংরক্ষণের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। এজন্য মৎস্যজীবী ও চাষিদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সফল মৎস্য উদ্যোক্তা কুতব উদ্দীন মঙ্গল, মো. আব্দুর রব ও বিন্দু লাল তঞ্চঙ্গ্যাকে বিশেষ সম্মাননা ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের হাতে সম্মাননা ও অর্থ তুলে দেন।
জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচিতে স্থানীয় মৎস্যজীবী ও মৎস্যচাষীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর