মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ে এসএসসি ও সমমানে পাসের হার ৫১.৮৮ শতাংশ আগামীকাল কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়ি ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর  রোটারি ক্লাব অব চিটাগাং সিটির বৃক্ষ রোপণ কর্মসূচি সুসম্পন্ন। ‎নিভে গেল হাজারো চুলার আলো: মইজ্জারটেকে এস আলমের চিনিকল বন্ধ, বিপন্ন হাজারো শ্রমিকের স্বপ্ন ‎‎‎বৃষ্টিতেই ডোবা, পটিয়ার হুলাইন গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি এখন যাতায়াতের অনুপযোগী ‎ইউরোপের হাইডেলবার্গে যখন বাজেন পটিয়ার ‘পাগলা গফুর’: লোকায়ত সুরের এক বিনির্মাণ রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য নাছের মেম্বারের ছেলে রাসেল নিহত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত 

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৮ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) ব্যবস্থাপকের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কপাবিকে ব্যবস্থাপক দপ্তর কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী ও সুফী আলম, সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী তারেক রহমান, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

এদিকে, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন অভিযোগ করেন, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর