বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭১ বার পঠিত
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের আয়েশা আলী নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলিফ হাসান মেহেরাজ বলেন, ‘নবদিগন্ত মিরসরাই’ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম ও হাফেজ শিক্ষার্থীদের কিছুটা হলেও উষ্ণতা দেবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন, সামাজিক সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র সভাপতি গোলাম মর্তুজা, ‘প্রজন্ম মীরসরাই’য়ের ২০২৬ সেবাবর্ষের সভাপতি শাহেদ নূর, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, সাংবাদিক ইব্রাহিম বাদশা, সমাজকর্মী মোঃ আব্দুল্লাহ ও নুর মোহাম্মদ জাকারিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবদিগন্ত মিরসরাইয়ের সহ-সভাপতি সাইফুল ইসলাম আকিব, আরাব ভূইয়া, মোহাইমিনুল রাফি, রকি দাস, আজিজ চৌধুরী এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর