বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

এই নির্বাচনের মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে: মির্জা ফখরুল

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৮ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ আজকে জাতির উদ্দেশে, এটা আমাদের আশ্বস্ত করেছে। আজকে এই ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে— নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার তা বাস্তবায়ন ও নিশ্চিত করতে চায়।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাতে আমরা মোটামোটিভাবে সন্তুষ্ট। শব্দের একটি এদিক-সেদিক হতে পারে, সেটাকে আমি খুব বড় বিষয় হিসেবে দেখি না। মূল বিষয়টা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ যে ঘোষণা করা হয়েছে— একই সঙ্গে নির্বাচন ও গণভোট, সেটা আমি মনে করি যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বড় ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও অনুষ্ঠান করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি বলেন, বিএনপির প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবে এবং এখানে সকল রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এই নির্বাচনটাকে একটা উৎসবমুখর নির্বাচনে পরিণত করবে।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা জানি, গত ১৫ বছর এ দেশে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আমাদের আবার একটা সুযোগ তৈরি হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে সক্ষম হব।

প্রায় নয় মাস যে সমস্ত সংস্কার প্রয়োজন ছিল রাষ্ট্রের, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা প্রায় অনেকগুলো বিষয়ে একমত হয়েছি, কয়েকটি বিষয়ে আমরা একমত হতে পারিনি, সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। একইসঙ্গে আমরা মনে করি, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন গিগন্তের সূচনা হবে।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর