বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় ও গাইডলাইন প্রদান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৩৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম: নগরীর উত্তর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণির নতুন ভর্তি হওয়া ছাত্রীদের অভিভাবকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের কর্মপরিকল্পনা ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনামূলক গাইডলাইন প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন, চসিক শিক্ষা শাখা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাসেম স্যার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রফিক উদ্দীন চৌধুরী, সদস্য মোঃ সাহেদ আকবর সহ স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় অত্যন্ত জরুরি। বিশেষ করে ষষ্ঠ শ্রেণির নতুন ছাত্রীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং বিদ্যালয়ের নিয়মনীতি অনুসরণে অভিভাবকদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে নতুন ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর