শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

ঈদে বিটিভি চট্টগ্রামের নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯০ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক: বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবার ঈদ উদযাপনে নিয়ে এসেছে নতুন ধাঁচের নাটক ‘ঈদ তন্ত্র’। নাটকের শুটিং সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে।

নাটকটি এক সাধারণ পরিবারের ঈদের আয়োজনকে কেন্দ্র করে আবর্তিত। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ কন্যা শাওনি পুরো ঈদ পরিকল্পনার দায়িত্ব নেয়। তার নির্দেশে পরিবারের সদস্যদের মধ্যকার হাস্যরস, আবেগ এবং খুনসুটি ফুটে উঠেছে নতুনভাবে।

নাটকে শুধু বিনোদন নয়, পরিবারের ভিতরে সংলাপ, স্বাধীনতা ও শাসনের সম্পর্কও দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য এটি ঈদ উৎসবকে আরও আনন্দময় করে তোলার একটি নতুন ধাঁচ।চিত্রনাট্য করেছেন বাপ্পী আলমগীর, প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা।অভিনয়ে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সুভ্রা বিশ্বাস, সুমি, মোশারফ ভূঁইয়া পলাশ শায়নী দেওয়ানজী, সিনথিয়া, আবেদ, ফাহিম, আরিফ, সঞ্জয় প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর