বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

আরও ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৪৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ

ব্যাংকিংখাতে অতিরিক্ত বৈদেশিক মুদ্রার জোগান বাড়তে থাকায় ডলার উদ্বৃত্ত হচ্ছে। বিপরীতে চাহিদা সে হারে না বাড়ায় বাজারে ডলারের দামের পতন ঠেকাতে আরও ১৪ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে সাড়ে চার মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়াল ২ দশমিক ৮০ বিলিয়ন ডলারে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ ব্যাংক জানায়, ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে। এ সময় ডলারের এক্সচেঞ্জ দর ছিল প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা এবং ১২২ টাকা ৩০ পয়সা। সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট দুই হাজার ৮০৪ মিলিয়ন বা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্যে জানা গেছে, অতিরিক্ত প্রবাসী আয় আসার কারণে ডলারের জোগান বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর সময়ে দেশে ১২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে এক হাজার ৪৩৩ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ অংক ছিল এক হাজার ২২৩ কোটি ডলার। এর প্রভাবে ব্যাংকিংখাতে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে।

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর