বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ অপরাহ্ণ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রধান অতিথি ড. তৈয়ব চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট উপহার দিচ্ছেন অনুষ্ঠানের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত।

আইন ও অধিকার সংস্থার সভায় ড. তৈয়ব চৌধুরী

মুক্তভাবে কথা বলার অধিকারও মানবাধিকার, আমরা যেন সততার মধ্যে থেকে কাজ করি

‘একটা সময় ছিল মানুষ মুক্তভাবে কথা বলতে পারতো না, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখলে তার জন্য হুমকি এসেছে। এখন সেই পরিবেশ নেই। আমরা প্রত্যেকে যদি ব্যক্তি জীবনে সৎ থাকি এবং পরিবারের প্রতি দায়বদ্ধ থাকি তাহলে অন্যায় করতে পারি না। সততার সাথে জীবনযাপন করলে যে কোন প্রতিকূল পরিবেশেও সত্য বলা যায়। আইন ও অধিকার সংস্থা অ্যাডভোকেট উত্তম দত্তের নেতৃত্বে সততার সাথে বহু মানুষকে বিনা খরচে আইনের সহায়তা দিয়ে যাচ্ছে। আমি আজ এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইন ও অধিকার সংস্থার সাথে জড়িতদের সকলকে ধন্যবাদ জানাই।

উপর্যুক্ত কথাগুলো বলেন পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. তৈয়ব চৌধুরী। তিনি গতকাল বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আইন ও অধিকার সংস্থার আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক, মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, সাংবাদিক সৈয়দ কামরুল হাবীব। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি অ্যাড. দিদারুল আলম চৌধুরী, রোটারিয়ান জাকারিয়া সোহেল, রোটারিয়ান মোঃ শাহাজান, অভিজিৎ রায় পুলক, লেখক ও মানবাধিকারকর্মী রেবা বড়ুয়া, অ্যাড. মোঃ তৌহিদ উদ্দিন, অ্যাড. যীশু কৃষ্ণ রক্ষিত, অ্যাড. মানিক কান্তি সেন, শিক্ষানবিশ আইনজীবী সুমন দে, উদ্দীপন দত্ত শুভ্র, মোঃ আব্দুল মোমেন, সৈয়দ মোঃ ফজলুর রহমান, হৃদয় দত্ত, রোটারিয়ান সুদীপ কুমার চন্দ, মোঃ নজরুল ইসলাম নান্টু, অ্যাড. আসিফ বিন রশিদ, দীপ্ত রায়, রবিউল হোসেন, প্রিয়তোষ দত্ত প্রমুখ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর