বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন

আত্রাই থানা প্রেস ক্লাবের কমিটি গঠন: রুহুল আমিন সভাপতি, সাধারন সম্পাদক ওমর ফারুক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৭৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ

রিমা খাতুন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বৈকাল সারে ৪ ঘটিকায় বঙ্গীয় রিলিফ কমিটি (গান্ধী আশ্রম) মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

​দৈনিক ইত্তেফাক এর আত্রাই উপজেলা প্রতিনিধি প্রতিনিধি ফরিদুল আলম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সকল সদস্যের সম্মতিক্রমে এতে দৈনিক নয়াদিগন্ত-এর আত্রাই উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন সভাপতি এবং দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক সানশাইন-এর আত্রাই উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

​কমিটির অন্যান্যদের মধ্যে, ​সিনিয়র সহ-সভাপতি: মো. মুজাহিদ খান (প্রতিনিধি, দৈনিক আমার দেশ),
​কার্যনির্বাহী সদস্য ফরিদুল আলম পিন্টু (প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক), ​কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল মজিদ মল্লিক (প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ)।

​নবনির্বাচিত সভাপতি মো. রুহুল আমিন, তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আত্রাই থানা প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্য ও কল্যাণে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের কথা তুলে ধরাই হবে আমাদের মূল লক্ষ্য।

নবনির্বাচিত ​সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক বলেন, একটি শক্তিশালী প্রেসক্লাব গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাগত দায়িত্ব পালনে আমরা একে অপরের পাশে থাকব এবং আত্রাইয়ের সাংবাদিকতার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর