বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ

রিমা খাতুন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। ​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় সত্তার এক অবিস্মরণীয় ভিত্তি। এই একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম এবং মাতৃভাষার মর্যাদা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

আমরা চাই আত্রাই উপজেলায় অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হোক। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে নিরাপত্তা ও ভাবগাম্ভীর্য বজায় রাখতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. ইমরান হাসান,

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এসনএম নাসির উদ্দিন,

সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলা পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

​সভায় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর