বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

আত্রাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ

রিমা খাতুন, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাঙালির জন্য আনন্দের। আমরা চাই আত্রাইয়ে এই উৎসবটি জাঁকজমকপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে উদযাপন করতে।

এর মাধ্যমে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটবে এবং আমরা সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধি করতে সক্ষম হব। আমরা এই উৎসবটিকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করছি এবং আমি বিশ্বাস করি আত্রাইয়ের জনগণ আমাদের সাথে একাত্ম হয়ে এই লক্ষ্য অর্জনে কাজ করবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রতিনিধি উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন,

যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, পল্লী বিদ্যুতের এজিএম রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো.আনিছুর রহমান বুলু, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. আফজাল হোসেন, মো. মামুনুর রশীদসহ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সংবাদকর্মী এবং উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর