শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

আগুন লেগে ভস্মীভূত কোনাবাড়ীর টিনশেড বাসা, ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৯ বার পঠিত
আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

মরিয়ম আক্তার সাথী,ষ্টাফ রিপোর্টার:  গাজীপুরের কোনাবাড়ীতে মধ্যরাতে একটি টিনশেড বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩ মিনিটে দেওয়ালীয়াবাড়ী এলাকার বাগানবাড়ি মোড়ের ওই বাড়ীতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

​ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই টিনশেড বসতবাড়ির তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়েছিল। সংবাদ পেয়ে রাত ১টা ১৩ মিনিটে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। কর্মীদের নিরলস প্রচেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ২টা নাগাদ তা পুরোপুরি নেভানো সম্ভব হয়।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল।

​কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ঘরগুলোর আসবাবপত্র ও ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তবে ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে অন্তত ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হওয়া থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর