বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের উদ্যগতির লাগাম টেনে ধরুন কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দল ঘোষিত লং মার্চ কর্মসূচি সফল করার আহ্বান আকবরশাহ থানা জামায়াতের

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬১ বার পঠিত
আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আগামী ৫ সেপ্টেম্বর ১১ দল ঘোষিত ঐতিহাসিক লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আকবরশাহ থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় দায়িত্বশীলদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। থানা আমীর মো. আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে এ সভা সম্পন্ন হয়।

​সভায় ঢাকা থেকে আগত লং মার্চের গাড়িগুলোর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ঐতিহাসিক লালদীঘি ময়দানের সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়।

​সভায় বক্তারা বলেন, জনগণের ৬ দফা দাবি আজ সময়ের সবচেয়ে বড় দাবি। বর্তমান সময়ে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে এবং বিভিন্ন কল-কারখানা বন্ধ হয়ে অসংখ্য মানুষ বেকার হয়ে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠলেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সর্বত্র দলীয়করণের কারণে গোটা প্রশাসনিক ব্যবস্থা আজ স্থবির হয়ে পড়েছে। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে গণভোটের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়ন করার ওপর তারা জোর দেন।

​সবশেষে, জনগণের এই মৌলিক দাবি আদায়ে সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার এবং আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন, ওয়ার্ড আমীর মো. আবদুল করিম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউসুফ চৌধুরী, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ডা. শাহাদাত হোসেন, থানা শিবির সভাপতি মো. জোনায়েদ রাফি এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন আকবরশাহ থানার সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর