বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

আকবর শাহে মব সৃষ্টি করে ব্যবসায়ীর ওপর হামলা, ৪ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি বি-ব্লক এলাকায় মব সৃষ্টি করে হুমায়ুন কবির সুমন নামে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ, গতকাল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি বাজার থেকে বাসায় ফেরার পথে বি-ব্লক আর্মি স্টোরের সামনে পৌঁছালে ডা. মোকবুলের ছেলে ফাহিমের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক তার পথরোধ করে। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তার কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে।

সুমন জানান, হামলাকারীরা তাকে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর করানোর চেষ্টা করে। তারা দাবি করে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার কাছে ৪ লাখ টাকা পাওনা রয়েছে।

এ সময় ঘটনাস্থলে স্থানীয় সমাজপতি কামাল পারভেজ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তিনি অভিযুক্তদের কাছে পাওনার কোনো বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি। এ সময় তিনি বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় নেই প্রায় দুই বছর, এতদিন কোথায় ছিলেন? কোনো ডকুমেন্ট আছে কি?”
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর ধারণা, এটি পরিকল্পিতভাবে চাঁদাবাজির একটি অপচেষ্টা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর