রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

আকবরশাহ্ থানায় উদ্ধারকৃত ১০ মোবাইল ফোন মালিকদের হস্তান্তর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ্ থানা পুলিশ সম্প্রতি উদ্ধার করা ১০টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

​আজ (১২ অক্টোবর, ২০২৬) সিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় থানার কনফারেন্স কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) জনাব মোঃ আলমগীর হোসেন, আকবরশাহ্ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ নাজের হোছাইন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ছৈয়দ ওমর।

​পুলিশ সূত্রে জানা যায়, আকবরশাহ্ থানা এলাকায় বিগত কিছুদিন ধরে সাধারণ ডায়েরি (জিডি) করা হারানো মোবাইলগুলোর সূত্র ধরে এএসআই মিঠন চন্দ্র ঘোষ বিশেষ প্রযুক্তির সহায়তায় এই ১০টি মোবাইল ফোন উদ্ধার করেন।

​হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে আকবরশাহ্ থানা পুলিশ তথা সিএমপির প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মালিকেরা।

​আকবরশাহ্ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের সেবা, দ্রুত আইনি সহায়তা ও নিরাপত্তা বিধানে পুলিশ সর্বদা অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর