বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক সাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক শাহীনুর রহমান কে হুমকির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন মনপুরার মেঘনার ১৫ কেজি ওজনের পাঙ্গাসের দাম ২০ হাজার টাকা আকবরশাহ্ থানায় হারানো ১০ মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে সাফওয়ানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন চট্টগ্রাম জেলা ডি বি পুলিশের তৎপরতায় রাউজানের বহুল আলোচিত করিম হত্যা মামলার রহস্য উদঘাটন সেনবাগে ‘সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে গোল্ড মেডেল ‘মেধা উৎসব অনুষ্ঠিত। দক্ষিণ খানে বেপরোয়া সন্ত্রাসী জহির এর হামলায় থানায় লিগেল ডাইরি

আইনি সেবায় সম্মাননা পেলেন অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১২ বার পঠিত
আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : ​অসহায় মানুষের আইনি সহায়তা এবং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট উত্তম কুমার দত্তকে বিশেষ সম্মাননা প্রদান করেছে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ। পত্রিকাটির রজতজয়ন্তী উৎসবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ​অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি ​সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, নির্যাতিত অসহায় মানুষ আর এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আইনি সহায়তা দিয়ে যিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন, সেই লড়াকু আইনজীবী এবং ‘আইন ও অধিকার সংস্থা’-র সভাপতি উত্তম কুমার দত্তকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হলো।

​ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। স্বাগত বক্তব্য রাখেন মঞ্চ’র সহকারী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব। বক্তৃতা করেন সংসদ সদস্য মো. এরশাদ উল্লাহ, সম্পাদক সৈয়দ উমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শহীদুল্লাহ লিপন, ড. শিপক কৃষ্ণ দেবনাথ, ডা. মালিহা সাবাহ্ প্রমুখ।

বক্তারা চট্টগ্রামের সাংবাদিকতা ও সামাজিক উন্নয়নে বীর চট্টগ্রাম মঞ্চের এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনার পাশাপাশি ছিল অতিথিদের স্মৃতিচারণমূলক বক্তব্য, সারাদেশ থেকে আগত সাংবাদিক প্রতিনিধিদের বরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর