বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
১০৭ ঘণ্টা ৪০ মিনিট পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বাঁশখালীতে বন্যার্তদের পাশে মরহুম আলহাজ্ব শফিকুর রহমান ফাউন্ডেশন। মাটিরাঙ্গায় বন্যায় কর্মহীন ৭০ পরিবার পেল চাল কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফি ও কাজুবাদাম চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​”পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই, প্রয়োজন নাগরিক সচেতনতা: চসিক মেয়র” সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক “আবু সাঈদ-ওয়াসিমরা সাহস ও দেশপ্রেমের প্রতীক, ইতিহাস বিকৃতির সুযোগ নেই: চসিক মেয়র” চমেক হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন হস্তান্তর করলেন চসিক মেয়র চসিক মেয়রের আশ্বাসে ৪৮ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করল প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশন ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা কোনো নির্দিষ্ট বয়সে সীমাবদ্ধ নয়: চট্টগ্রাম মহানগর জামায়াত আমীর

অটোরিকশা চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু: চট্টগ্রাম নগর জামায়াতের শোক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৯ বার পঠিত
আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করতে গিয়ে চালকের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করা ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুসের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পশ্চিম বিভাগের পুলিশ সদস্য আবদুল কুদ্দুসের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, দায়িত্ব পালনকালে একজন ট্রাফিক পুলিশ সদস্যের ওপর এ ধরনের অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নগরীতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

পাশাপাশি নিহত পুলিশ সদস্য আবদুল কুদ্দুসের পরিবারের আর্থিক ও মানবিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের দাবি জানান নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানাধীন রাসমনি ঘাট এলাকায় একটি অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন ট্রাফিক পুলিশ সদস্য আবদুল কুদ্দুস। পরে চালকের সহায়তায় অটোরিকশাটি মনসুরাবাদ ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়ার সময় চালক হঠাৎ তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে সড়ক বিভাজকের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর