শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস। চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছলদের মূলধন সহায়তা বিতরণ ও ২০২৭ সালের ওরসের তারিখ ঘোষণা বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩ মোংলার বৈদ্যমারীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দুর্গম ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। অনুষ্ঠানে বিহারের উন্নয়নসহ এলাকার মানুষের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন তিনি।


ভালুকিয়া অপ্রমাদ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক ভদন্ত অর্থদর্শী স্থবিরের (বটপাতা ভান্তে) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার দায়ক দায়িকা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ভালুকিয়া বিহারের উন্নয়নে তাঁর সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

নির্বাচনে ভালুকিয়ার মানুষ তাঁকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করেছেন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার মানুষের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে।
তিনি আরও বলেন, ভালুকিয়া এলাকার পানির সমস্যা সমাধান, রাস্তাঘাটের উন্নয়ন, ভালুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তকরণ এবং নতুন বিহারের উন্নয়নসহ মৎস্য, কৃষি ও গ্রামীণ জীবিকার উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিমল দেওয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান মৈত্রী চাকমা। প্রধান সদ্ধর্ম আলোচক হিসেবে ধর্মীয় আলোচনা করেন ইন্টারন্যাশনাল বুড্ডিস্ট মেডিটেশন সেন্টার, সাদিক্ষাবিলির পরিচালক ভদন্ত মৈত্রী বরণ ভিক্ষু। এ সময় মঞ্চে উপবিষ্ট ভিক্ষুসংঘও সদ্ধর্ম আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, অ্যাডভোকেট শুশীল তঞ্চঙ্গ্যা এবং রাইখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অংসি মারমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রবীন তঞ্চঙ্গ্যা।


এ সময় বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুসংঘ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী, দায়ক-দায়িকা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কঠিন চীবর দানোৎসব উপলক্ষে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর