শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন ডেঙ্গুতে প্রাণ হারাাল তৃতীয় শ্রেণির ছাত্রী ঐশী দাস। চন্দ্রপাড়া দরবার শরীফে অসচ্ছলদের মূলধন সহায়তা বিতরণ ও ২০২৭ সালের ওরসের তারিখ ঘোষণা বাঙ্গালহালিয়ায় ধানখেতে ঐতিহ্যবাহী লক্ষ্মীপূজা, ফসলের সমৃদ্ধি কামনা কাপ্তাইয়ে আন্তর্জাতিক মেয়েশিশু দিবস উপলক্ষে নানা আয়োজন জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকান, আটক ৩ মোংলার বৈদ্যমারীতে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও পদ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি বাসি খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য প্রস্তুত, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৮ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ শুধু আলোচনা ও আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক হযরত মাওলানা মোহাম্মদ মোল্লা নাজিম উদ্দীন।

তিনি বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনাদর্শে রয়েছে ন্যায়বিচার, সাম্য, ইনসাফ, মানবিকতা ও অধিকার প্রতিষ্ঠার অনন্য শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ করে শ্রমজীবী ও অসহায় মানুষের অধিকার এবং শ্রমের মর্যাদা নিশ্চিত করতে ইসলামের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার উদ্যোগে নগরীর মাঝিরঘাটে কর্ণফুলী হোটেলের সামনে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সদরঘাট থানার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলালের সভাপতিত্বে এবং আফসার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান ছেলালী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান ছেলালী বলেন, মহানবী (সা.)-এর আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সমাজে নানা ধরনের অনিয়ম, বৈষম্য ও মানবিক সংকট তৈরি হচ্ছে। ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের শিক্ষা বাস্তবায়ন করা গেলে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং মালিক-শ্রমিকের মধ্যে ন্যায়সংগত সম্পর্ক গড়ে তোলা জরুরি।

মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে আলোচনা করেন মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল ও হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাইল হানাফি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানা আমির আব্দুল গফুর, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সদরঘাট থানার সহ-সভাপতি রফিকুল আলম,খাইরিল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, অর্থ সম্পাদক এস এম মোরশেদ আলম, অফিস সম্পাদক আমির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও কল্যাণমূলক শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ইসলামী শ্রমনীতির আলোকে শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর