শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আকবরশাহে সাবেক কাউন্সিলর জসিমের ভাই খোকনকে ছুরিকাঘাত! কোয়েপাড়ায় বিজয়া দশমীতে শিশুদের পরিবেশনায় ‘বাল্মীকি প্রতিভা’ মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত সাত শতাধিক মানুষ মোংলায় প্রধানমন্ত্রীর সফর সম্পন্ন বন্দর-সহ উপকূলের উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা অক্টোবর লায়ন্স সেবা মাসে চট্টগ্রামে পাঁচটি লিও ক্লাবের যৌথ সেবামূলক কর্মসূচি ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজার সৈকতে বেড়াতে এসেছিলেন ৭ বন্ধু, গোসলে নেমে দু’জনের মৃত্যু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া এবার বদর প্রতিরক্ষা চুক্তি সই চার মুসলিমপ্রধান দেশের মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

আকবরশাহে সাবেক কাউন্সিলর জসিমের ভাই খোকনকে ছুরিকাঘাত!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২৫ বার পঠিত
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনির লেক সিটি এলাকায় সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের ছোট ভাই খোকনকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে এই হামলার শিকার হন তিনি।

ভুক্তভোগী খোকন গণমাধ্যমকে জানান, একটি বিশেষ কাজে তিনি লেক সিটির শেষ প্রান্তে গেলে পথরোধ করে হামলাকারীরা। এ সময় এক যুবক তার কলার ধরে এবং অন্যজন তার রানের মধ্যে ছুরি চালিয়ে পালিয়ে যায়।

​ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমে তাকে একে খান এলাকার আলামিন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলার সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দ্রুতই আকবরশাহ থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর