শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

অবশেষে বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ কিছুদিন একটি বেসকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে অভিনেত্রী পরীমণি ও মেহজাবীন চৌধুরীর এআই দিয়ে নির্মিত আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়। এরপর চ্যানেল কর্তৃপক্ষও জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল।

আর হ্যাকাররাই এই ‘কাণ্ড’ ঘটিয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছিল সেই টিভি চ্যানেল।

বিষয়টি নিয়ে আগেই কথা বলেছেন মেহজাবীন চৌধুরী। এবার মুখ খুললেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি।

তার কথায়, শুধু ‘ক্ষমা চাইলেই’ এরকম ঘটনায় দায়মুক্তি হয় না। 

ক্ষোভপ্রকাশ করে পরীমণি জানান, এই বিকৃত ভিডিও অনেক আগের।

তবে এবার ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা দেশজুড়ে ছড়িয়ে গেছে। তাই বিষয়টি নিয়ে শুধুই ‘সরি’ বলা যথেষ্ট নয়। 

শুক্রবার রাতে ফেসবুক লাইভে আসেন পরীমণি। সেখানেই ক্ষোভে ফেটে পরেন এই অভিনেত্রী। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে যে ‘নোংরামি’তে মেতে উঠেছে নেটিজেনদের একাংশ, তাদের একহাত নিয়েছেন তিনি। ক্ষোভের বশে কয়েকবার গালিও দিয়েছেন।

চ্যানেলটির প্রতিক্রিয়া প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

নিন্দুকদের উদ্দেশে খোঁচা দিয়ে পরীমণি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

এই অভিনেত্রীর মতে, যারা বোধসম্পন্ন মানুষ, তারা ভিডিওটি দেখে এড়িয়ে গেছে। আর যাদের মানসিকতা নিচু, তারাই এটা নিয়ে নেতিবাচক চর্চা করেছে।

তিনি বলেন, দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমণির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!

ওই লাইভটি যদিও পরীমণি নিজের পেজ থেকে মুছে ফেলেন। শনিবার (১৭ অক্টোবর) সকালে এটা নিয়ে স্ট্যাটাস দিয়েও জানান, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি অভিনয় করেছেন একটি ওয়েব সিনেমায়। ‘সেপারেশন’ নামের এই সিনেমায় তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ। এর নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। একই নির্মাতার ‘স্বপ্নজাল’ নামের একটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন পরীমণি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর