শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

বিনোদন ডেস্কঃ অদ্ভুত সব পোশাক আর ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্টের জন্য বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় অভিনেত্রী উরফি জাভেদ। কখনো অপ্রচলিত উপকরণে তৈরি পোশাক, কখনো আবার একেবারে অভিনব নকশা- নিজের সাজপোশাকে চমক দিতে জুড়ি নেই তার।

এবার জন্মদিনে রংবেরঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাক পরে আবারও আলোচনায় এই অভিনেত্রী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ এই পোশাকের ঝলক শেয়ার করেন উরফি।

শরীরজুড়ে সাজানো নানা রঙের মোমবাতি দিয়ে তৈরি পোশাকটি দেখে বিস্মিত তার অনুরাগীরা। জন্মদিনে বিশেষ সাজে নিজেকে উপস্থাপনের প্রচলিত রীতিকে যেন নিজের মতো করেই নতুন রূপ দিয়েছেন তিনি।
 

শুধু পোশাকের ছবি বা ভিডিও প্রকাশ করেই থেমে থাকেননি উরফি। কীভাবে তৈরি হয়েছে ব্যতিক্রমী এই পোশাক, সেটিরও কয়েকটি ঝলক তুলে ধরেছেন।

পোশাক তৈরির নেপথ্যের দৃশ্যসহ কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের এই বিশেষ সাজের কথা জানিয়েছেন অভিনেত্রী। ভিডিওটির ক্যাপশনে উরফি লেখেন, ‘জন্মদিনের জন্য ক্যান্ডেল ড্রেস।’ 

উরফির ফ্যাশন মানেই চেনা ছকের বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা। সাধারণ উপকরণকে পোশাকের অংশ করে তোলা কিংবা অদ্ভুত নকশায় সবাইকে চমকে দেওয়া- এসব কারণেই প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবারও মোমবাতির পোশাক নিয়ে তার সৃজনশীল ভাবনার প্রশংসা করেছেন অনেকে। সব মিলিয়ে জন্মদিনের সাজেও নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রেখেছেন এই অভিনেত্রী।

তবে উরফির জীবনে সব সময় যে আলোচনার রং এতটা উজ্জ্বল ছিল, তা নয়। জন্মদিনের প্রায় দুই মাস আগে, গত আগস্টে মানসিক অবসাদ ও হতাশার কথা জানিয়েছিলেন তিনি। ইনস্টাগ্রামে প্রকাশ করা একটি ভিডিওর ক্যাপশনে নিজের কঠিন সময়ের কথা তুলে ধরে উরফি লেখেন, ‘গত বছরে আমার ব্যর্থতার কথা বলব। একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে। জীবন চলছে অত্যন্ত ধীর গতিতে। সব মিলিয়ে গত কয়েক মাস ধরে আমি খুবই হতাশ।’

এর তিন দিন পরই হাতে স্যালাইনের নল লাগানো অবস্থায় হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা। পোশাক নিয়ে বিতর্ক কিংবা ব্যতিক্রমী ফ্যাশনের কারণে প্রায়ই চর্চায় থাকলেও উরফির প্রতি ভক্তদের ভালোবাসা যে কম নয়, সে সময়ও তার প্রমাণ মিলেছিল।

মানসিক অবসাদ ও অসুস্থতার সেই সময় পেরিয়ে জন্মদিনে আবারও নিজের চেনা ফ্যাশন-দুনিয়ায় আলো ছড়াচ্ছেন উরফি। আর এবার তার চমকের কেন্দ্রে রংবেরঙের মোমবাতিতে তৈরি এক পোশাক, যা নিয়ে ভক্তদের বিস্ময় আর কৌতূহল- দুটিই তুঙ্গে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর