শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রেক্ষাপট ও পারিবারিক বন্ধনের করুণ গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র – মায়া

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৯ বার পঠিত
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: ভাই-বোনের নিখাদ ভালোবাসা এবং আমাদের তথাকথিত সমাজে তাদের জীবনের করুণ পরিণতির গল্প নিয়ে নির্মিত হয়েছে একটি সামাজিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে ফুটে উঠেছে দুই ভাই-বোনের মধুর ও আত্মিক সম্পর্কের গল্প, যা সামাজিক অবহেলা ও নির্যাতনের মুখে এক সময় এক হৃদয়বিদারক রূপ নেয়।

​গল্পে দেখা যায়, কথিত সমাজের নানা হেয়প্রতিপন্ন আচরণ ও সামাজিক বঞ্চনা সয়েও দুই ভাই-বোন বড় হতে থাকে। তবে সংসারে দারিদ্র্য ও নির্মম নির্যাতনের শিকার হয়ে ছোট বোনটিকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে ভাই তার অল্প বয়সেই বিয়ে দিয়ে দেয়। ভায়ের স্বপ্ন ছিল বোনকে পড়াশোনা করে ডাক্তার বানাবে। ভালোবাসার টানে ভাই তার বোনের সেই স্বপ্নে পূরণ করার আপ্রান চেষ্টা করেও ব্যার্থ হলো, সমাজে বখাটেদের কাছে।কিন্তু বিয়ের পর বোনটির জীবন যেন আরও আঁধারে ঢেকে যায়। সেখানে সে পড়ে এক নির্মম বাস্তবতার মুখে—মাদকাসক্ত স্বামী ও শ্বাশুড়ির অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন কেড়ে নেয় তার জীবনের আনন্দ। এমন করুণ পরিস্থিতির মধ্য দিয়েই ইতি ঘটে তাদের দুই ভাই-বোনের ভালোবাসার ও মায়ার সম্পর্কের।
​স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন চট্টগ্রামের নারী নির্মাতা নাসরিন আক্তার। এতে সহ-পরিচালনায় ছিলেন সীমান্ত বড়ুয়া এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সায়েম উদ্দীন। ক্যামেরায় ছিলেন মো: ফয়েজ

​চলচ্চিত্রটির অন্যান্য
নেপথ্য কারিগররা হলেন:
​রচনা ও গীত রচনা: শাহীন চৌধুরী
​সুরকার: ফুয়াদ নাছির বাবু
​কণ্ঠশিল্পী: মো. সেলিম ও তামান্না তুমি
​অভিনয়ে : রুদ্র তালুকদার, রাবেয়া জামান এঞ্জেলস, পাভেল, সুনীল ধর, হেমা বড়ুয়া, মেহেদী হাসান ফয়সাল, মোশাররফ ভুইঁয়া পলাশ, গেলাম মাওলা জসীম, নাহীদ, এসবি, অনিমেষ, জাওয়াদ ফাহিম, অঙ্কন বড়ুয়া, ফাহিম, জহীর, তানভীর, বীনা দাস, জেমিমা খান, দেবদূহীতা প্রমুখ।
শিশু শিল্পী : সায়ন্তী, আদ্রীয়ান, আরোহী, কথা।

​নির্মাতাদের প্রত্যাশা, চট্টগ্রামের স্থানীয় এই খুদে নির্মাতাদের নির্মাণ দেখতে দর্শকরা শিল্পকলা একাডেমিতে আসবেন এবং তাঁদের কাজের অনুপ্রেরণা জোগাবেন, যাতে তারা ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর