রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
২২ বছরের মধ্যে সর্বনিম্ন এইচএসসির পাসের হার সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ কাপ্তাইয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা চন্দ্রঘোনায় ডা. এস.এম. চৌধুরীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, কাদের রাজু-সম্পাদক, রুবেল সাংগঠনিক। কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান কাপ্তাইয়ে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সীরাতুন্নবীর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে: মাওলানা নাজিম উদ্দীন

দস্তগীর চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর মহানগর বিএনপির উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দস্তগীর চৌধুরী ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। দলীয় দায়িত্ব পালনে তার সততা ও নেতৃত্বগুণ সকলের কাছে অনুকরণীয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা চট্টগ্রামবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে দলের কর্মকাণ্ড পরিচালনা করেছেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়নেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগরীর উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস. এম. সাইফুল আলম, হারুন জামান, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিনসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এছাড়াও মহানগর বিএনপির সদস্য মো. খোরশেদ আলম, মো. সালাউদ্দিন, আনোয়ার হোসেন লিপু, মো. জাফর আহম্মেদ, নুরু উদ্দিন হোসেন নুরুসহ আরও অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর