বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
অক্টোবর লায়ন্স সেবা মাসে চট্টগ্রামে পাঁচটি লিও ক্লাবের যৌথ সেবামূলক কর্মসূচি ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী কক্সবাজার সৈকতে বেড়াতে এসেছিলেন ৭ বন্ধু, গোসলে নেমে দু’জনের মৃত্যু বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া এবার বদর প্রতিরক্ষা চুক্তি সই চার মুসলিমপ্রধান দেশের মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ ফাইনালে উঠতে বাংলাদেশকে যে সমীকরণ মেলাতে হবে ৬১৮ কোটি টাকার অন্তর্বাস পরে আলোচনায় কাইলি জেনার সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুবকের বাড়িতে শোকের মাতম নবম পে-স্কেলে ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

কক্সবাজার সৈকতে বেড়াতে এসেছিলেন ৭ বন্ধু, গোসলে নেমে দু’জনের মৃত্যু

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন।

বুধবার সন্ধ্যার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকায় মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত ও নিখোঁজ পর্যটকেরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসা সাত বন্ধুর দলের সদস্য বলে জানা গেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সমুদ্রে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতের টানে ভেসে যায়। এ সময় স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরেকজনকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া পর্যটক রাকিবের (১৯) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। নিখোঁজ পর্যটককে উদ্ধারে সংশ্লিষ্টরা অভিযান অব্যাহত রেখেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর