হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনা উপজেলার ৮১ নম্বর শোভারামপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহারের পরিচালনায় এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শোভারামপুর-২ এলাকার বাসিন্দা মো. মনিরুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন। এ সময় সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক তারেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে তাদের মেধা, সাফল্য ও শিক্ষার প্রতি আগ্রহকে উৎসাহিত করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিল শোভারামপুর-২ গ্রামবাসী, চান্দেরচর, হোমনা, কুমিল্লা।