এস এ সাগর দাস : নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারে দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যার সমাধানে নিজ অর্থায়নে ড্রেন সংস্কারকাজ সম্পন্ন করেছেন হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোসা. রোজিনা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর বাজারের পানি নিষ্কাশনের ড্রেনটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী থাকায় সেখানে নোংরা পানি জমে থাকত। এতে বাজারে আসা ব্যবসায়ী, পথচারীসহ বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
বাজার কর্তৃপক্ষ ও সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে রোজিনা বেগম নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে ড্রেনটির সংস্কারকাজ সম্পন্ন করেন। এর ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হওয়া এবং স্থানীয়দের চলাচলে ভোগান্তি কমার আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, হাজিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কারসহ জনসাধারণের প্রয়োজনীয় বিভিন্ন কাজে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে মোসা. রোজিনা বেগম বলেন, এলাকার সাধারণ মানুষের সমস্যা আমার চোখে পড়লে সামর্থ্য অনুযায়ী তা সমাধানের চেষ্টা করি। মানুষের চলাচল, পরিচ্ছন্ন পরিবেশ ও দৈনন্দিন সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চাই।
মোসা. রোজিনা বেগম
হাজিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী।