
নিজস্ব প্রতিনিধি : নগরীর বীর চট্টগ্রাম মঞ্চ অফিসের কনফারেন্স হলে আইন ও অধিকার সংস্থার উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সংস্থার সিনিয়র সদস্য আলহাজ্ব ইয়াছিন রেজা চৌধুরীকে এই সংবর্ধনা জানানো হয়।
সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক।

সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় পুলক এবং মহিলা সম্পাদিকা রেবা বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী।
সংবর্ধিত অতিথি আলহাজ্ব ইয়াছিন রেজা চৌধুরী তাঁর বক্তব্যে আবেগঘন স্মৃতিচারণ করে বলেন, "আমার পিতার শত বছরের স্মৃতিবিজড়িত 'লাকী লুঙ্গী স্টোর' থেকেই আমার বেড়ে ওঠা। সততাকে পুঁজি করে চলেছি বলেই আজ সাধারণ ব্যবসায়ীরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাঁদের আস্থা ও প্রত্যাশা পূরণে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে আমি সম্পূর্ণ প্রতিশ্রুতবদ্ধ।"

অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা ও নিষ্ঠার মাধ্যমেই এক একজন মানবিক নেতা গড়ে ওঠেন, যা বর্তমান সমাজে অত্যন্ত প্রয়োজন।