নিজস্ব প্রতিনিধি : অদ্য ০৮ ই আগস্ট রোজ শনিবার রোটারি ক্লাব অব চিটাগং সিটি কর্তৃক চট্টগ্রাম সিপিজেড এর ইনভেস্টর ক্লাব চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব চিটাগং সিটির সভাপতি নাজমুল হক। এতে প্রধান অতিথি ছিলেন বেপজার পরিচালক জনাব নুরুন্নবী চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট উত্তম কুমার দত্ত, পিপি খুরশিদ আলম, প্রজেক্ট চেয়ারম্যান পিপি কামরুল মোর্শেদ তমাল, আইপিপি রোটারিয়ান আনোয়ারুল কবির চৌধুরী, সেক্রেটারী নয়ন কান্তি শীল ও ট্রেজারার অসীম বিশ্বাস। প্রধান অতিথি দেশকে সবুজায়ন করতে বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করার জন্য রোটারি ক্লাব অব চট্টগ্রাম সিটি কে ধন্যবাদ জানান এবং বৃক্ষ রোপন ও পরিচর্যা করে পরিবেশ এর ভারসাম্য রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ বৃক্ষরোপন কাজে সহযোগিতা করার জন্য সিপিজেড কর্তৃপক্ষ কে জানান এবং আশা করেন যে সবাই বৃক্ষ রোপনের পাশাপাশি সবুজ পৃথিবী গড়তে সবাই সম্মিলিত ভাবে কাজ করবে ও পরিবেশ সচেতন হবে। অতীতের ধারাবাহিকতায় এবারো রোটারি ক্লাব অব চিটাগাং চট্টগ্রাম সিটি সি ই পি জেড এ বিপুল পরিমাণ বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচী সফলভাবে সম্পন্ন করে।