লোকমান খান,মনপুরা(ভোলা)প্রতিনিধিঃ ভোলার মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুর ২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ওই মাদককারবারির বাড়ি থেকে আটক করে। পরো আদালতে সোর্পদ করে পুলিশ।
আটককৃত নারী মাদককারবারি হলেন, আসমা আক্তার মিতু। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা আলী হোসেসের মেয়ে।

জানা যায়, কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতের বিচারক ২০২৮ সালে মাদক আইনের এক মামলায় দুই বছর সশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। পরে একই আদালতে অপর একটি মাদক মামলায় এক বছর সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড করে রায় দেয় আদালত। সেই থেকে নারী মাদককারবারি আসমা আক্তার মিতু পলাতক ছিলেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত পলাতক নারী মাদককারবারিকে আটক করে আদালতে প্রেরণ করে পুলিশ।