সীতাকুণ্ড প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ সেলিম (প্রকাশ সেলিম মেম্বার)।
সুন্দর ও সুস্থ্য সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে নিয়ে নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানান তিনি।
স্থানীয়ভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে প্রবাস থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা পালন করে আসছেন।
ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সমাজের কল্যাণে প্রবাস থেকে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে এলাকায় তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও দানশীল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেছেন।
স্থানীয়দের মতে, দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সেলিম মেম্বারকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তার নেতৃত্বভাটিয়ারী ইউনিয়ন আরও উন্নত, শান্তিপূর্ণ ও সুস্থ্য হবে- এমন প্রত্যাশা এলাকাবাসীর।