শেখ তাইজুল ইসলাম মোংলা বাগেরহাট প্রতিনিধি:
৬নং চিলা ইউনিয়ন দেশের অন্যান্য অঞ্চলের মতো মাদক এখন সর্বগ্রাসী রূপ নিয়েছে বাগেরহাট জেলার মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এর ভয়াবহ বিস্তারের ফলে একদিকে যেমন বাড়ছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ, অন্যদিকে ধ্বংসের মুখে পতিত হচ্ছে কোমলমতি শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ ছত্রছায়ায় গড়ে উঠেছে শক্তিশালী মাদক সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাধ্যমেই প্রতিদিন হাতবদল হচ্ছে লাখ লাখ টাকার মাদক।
অনুসন্ধানে জানা যায়, চিলা ইউনিয়নের বিভিন্ন অলিগলি, বাজার সংলগ্ন এলাকা এবং নির্জন স্থানগুলো এখন মাদকসেবী ও কারবারিদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে ইয়াবা,গাঁজা থেকে শুরু করে নেশাজাতীয় বিভিন্ন সহজ লভ্যতার কারণে হাত বাড়ালেই এগুলোর নাগাল পাচ্ছে উঠতি বয়সি তরুণেরা স্কুল-কলেজ পাড়ুয়া বাচ্ছা ছেলে থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার মানুষ এখন এই মরণনেশার কবলে বন্দি। দিনের আলোয় কিংবা রাতের আঁধারে প্রকাশ্যে চললেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
মাদক কারবারিদের পেছনে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশীর্বাদ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে এই সিন্ডিকেটের মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে পরিচালনা করছে অবৈধ এই বাণিজ্য নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ক্ষমতাসীন বা প্রভাবশালী দলের পদধারী কিংবা তাদের অনুসারী কিছু নেতার প্রত্যক্ষ প্ররোচনা ও নিরাপত্তায় রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে চিহ্নিত মাদক কারবারিরা। এর ফলে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও অনেক সময় থমকে যায়।
মাদকের ভয়াবহ ব্যসনের কারণে চিলা ইউনিয়নের আইনশৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটেছে নেশার টাকা জোগাড় করতে গিয়ে এলাকার যুবসমাজ ও কিশোররা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্প্রতি চুরির ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে ঘরবাড়ি, দোকানপাট থেকে শুরু করে মটরসাইকেল, গবাদিপশু ও নির্মাণসামগ্রী চুরির হিড়িক পড়েছে। মাদকাসক্তদের হাত থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষের নিত্যদিনের সহায়-সম্পদও চুরি ও ছোটখাটো অপরাধের সাথে মাদকাসক্তির প্রত্যক্ষ সংযোগ থাকায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ এলাকাবাসী।
পরিবারের কিশোর ও যুবকদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয় অভিভাবকরা। সন্তানের হাতে সিগারেট কিংবা মাদকের লক্ষণ দেখে তাঁরা এখন দিশাহারা হয়ে পড়ছেন। সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, এখনই যদি এই মরণনেশার রথযাত্রা রোধ করা না যায়, তবে চিলা ইউনিয়নের একটি পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।
এলাকাবাসীর দাবি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
মাদকের এই অভিশাপ থেকে চিলা ইউনিয়নকে রক্ষা করতে অবিলম্বে যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজনৈতিক প্রভাব বলয় ভেঙে চিলা ইউনিয়নকে মাদকমুক্ত করতে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিক সমাজ।