ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম তথা বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট শাস্ত্রীয় সংগীতজ্ঞ ও সংগীতগুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর তৃতীয় প্রয়াণবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে স্থাপিত প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে
সংগীত গুরু পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদ
, শৈব সংঘ, সুকণ্ঠ সংগীত বিদ্যাপীঠ, চতুরঙ্গ সংগীত নিকেতন, সুরাঙ্গন সংগীত নিকেতন, সুর পঞ্চম সংগীত নিকেতন ও সুর লহরী সংগীত নিকেতন।
এ সময় সংগীতপ্রেমী, শিক্ষক, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই গুণী সংগীতগুরুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী ১৯৩৯ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ ভুর্ষি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৩ সালের ১৩ নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর চট্টগ্রাম নগরের বলুয়ারদিঘি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে জন্মভূমি দক্ষিণ ভুর্ষির গ্রামের বাড়িতে একটি প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।
চট্টগ্রাম তথা বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতচর্চা ও সংগীত শিক্ষায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁর সংগীতসাধনা ও আদর্শ ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁর শিষ্যরা।