এস এ সাগর দাস : নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫০ লিটার চোলাইমদ ও চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বাহাদুরপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নিয়ামতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৫০ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. তাজিমুদ্দীন (৩৮), পিতা মৃত খয়রুল্লাহ, সাং সাদাপুর ডাঙ্গাপাড়া; মো. হাফিজুর রহমান (৫৬), পিতা মৃত আব্দুর রহমান, সাং শ্যামপুর খড়িবাড়ী; এবং শ্রী রনজিত (৪২), পিতা মো. সম্রাট, সাং শ্যামপুর, থানা নিয়ামতপুর, জেলা নওগাঁ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।