
নিজস্ব প্রতিবেদক: উত্তর কাট্টলী, আকবর শাহ, চট্টগ্রাম অবস্থিত ‘কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ’-এর নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা মিসেস নাজমা বিনতে আমিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, শিক্ষাঅনুরাগী সদস্য জনাব রফিক উদ্দিন চৌধুরী, এবং অভিভাবক সদস্য শাহেদ আকবর ও সুফিয়া সিমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

নতুন এই একাডেমিক ভবনটি নির্মাণের ফলে বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হবে বলে আশা প্রকাশ করেছেন অতিথিরা।