ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক: গুরু-শিষ্য পরম্পরার চিরন্তন ঐতিহ্য ও পরম শ্রদ্ধার প্রতীক গুরু পূর্ণিমা উপলক্ষে আগামীকাল বুধবার (২৯ জুলাই) চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গুরু প্রণাম’ শীর্ষক এক বর্ণাঢ্য শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠানের আয়োজন করেছে তবলা শিক্ষা প্রতিষ্ঠান ‘রেওয়াজ’-এর শিষ্যবৃন্দ।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে চট্টগ্রামের প্রখ্যাত তবলাগুরু শ্রী সুদীপ সেনগুপ্তের প্রতি গভীর শ্রদ্ধা, ভক্তি ও কৃতজ্ঞতা নিবেদনের উদ্দেশ্যে। গুরু পূর্ণিমার পবিত্র মাহাত্ম্যকে ধারণ করে আয়োজিত এ অনুষ্ঠান শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানের সূচিতে রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গুরুজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, রেওয়াজের শিষ্যবৃন্দের পরিবেশনায় বৃন্দ তবলা লহরা ‘গুরুবন্দনা’, প্রখ্যাত গিটারবাদক দোলন কানুনগোর একক মোহনবীণা বাদন, তবলা গুরু আশীষ চৌধুরীর পরিচালনায় বৃন্দ তবলা লহরা, কণ্ঠশিল্পী রিটন কুমার ধরের একক শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনা এবং অপরাজিতা চৌধুরীর একক বেহালা বাদন।
অনুষ্ঠানে তবলা সংগত করবেন বেতার ও টেলিভিশন শিল্পী রোমেন বিশ্বাস (রাজু), জুয়েল চৌধুরী, সুশান্ত কর চৌধুরী, সানি দে, দেবাশীষ দাশ ও তিষাণ ঘোষ। হারমোনিয়ামে সহযোগিতা করবেন সৈকত দত্ত ও অভিষেক নন্দী এবং তানপুরায় সহযোগিতা করবেন চয়ন চক্রবর্তী। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিকশিল্পী প্রবীর পাল।
‘গুরু প্রণাম’ অনুষ্ঠানের আহ্বায়ক বেতার ও টেলিভিশন শিল্পী ঝুলন দত্ত এবং সদস্য সচিব বেতার ও টেলিভিশন শিল্পী সানি দে এক যৌথ বিবৃতিতে শাস্ত্রীয় সঙ্গীতপ্রেমীসহ সর্বস্তরের সংস্কৃতিম।