রেজাউল মোস্তফা চট্টগ্রাম: অক্টোবর লায়ন্স সেবা মাস উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রামের উত্তর কাট্টলীতে পাঁচটি লিও ক্লাবের যৌথ উদ্যোগে সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উত্তর কাট্টলী শ্রী শ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দির, তালুকদার বাড়ি (বাণী মন্দির) প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।
কর্মসূচির আয়োজক ক্লাবগুলো হলো লিও ক্লাব অব চিটাগং অনির্বাণ, হিলভিউ, খাতুনগঞ্জ, খুলশী ও খুলশী ব্লু।
এতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগং অনির্বাণের প্রেসিডেন্ট লায়ন সাজ্জাদ হোসেন টিপু, ট্রেজারার লায়ন সোহেল মাহমুদ, লিও জেলার জয়েন্ট সেক্রেটারি লিও একলাস উদ্দিন আকিল, ডিস্ট্রিক্ট জিএসটি কো-অর্ডিনেটর আসিফুল ইসলাম হৃদয়, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর লিও নিশু জান্নাত লাকী, ক্লাব প্রেসিডেন্ট লিও শাহ ইফরাত চৌধুরী সহ লিও রিফাতুল ইসলাম, লিও ইফতেখার চৌধুরী আকিব, লিও মোহাম্মদ আলিম, লিও মোহাম্মদ মিনহাজ হোসাইন এবং পাঁচটি ক্লাবের সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের সহায়তা, শিক্ষার প্রসার ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।